যুদ্ধ - বাংলা কবিতা - রামপ্রপন্ন ভট্টাচার্য

 বোমার শব্দ রক্ত ধারা

নির্মমতা পাগলপারা,

পুড়ছে শহর পুড়ছে বাড়ি
চলছে বেদম দখলদারি,
কাঁদছে শিশু মরছে লোক
দা/ঙ্গাবাজের বুধধি হোক |
ধর্ম দেখে পৃথক করে
মাথায় গুলি রক্ত ঝরে ,
আত/ঙ্কিত স্তব্ধ দেশ
নিন্দা করে দেশ বিদেশ,
কি পাবি তুই মানুষ মেরে
যুদ্ধে জিতে যুদ্ধে হেরে |
কিসের ঈর্ষা কিসের দম্ভ
কিসের তোদের লম্ফো ঝম্প ,
জীবন শেষে গোরস্থান
হয় কফিন নয় শ্মশান ,
ধোঁয়ায় ধুলায় মিলিয়ে যাবি
যুদ্ধ করে আর কি পাবি ?
© রাম প্রপন্ন ভট্টাচার্য
২২ জুন ২০২৫

Comments

Popular posts from this blog

Pen names of Great Composers of Hindustani Music

संगीत घराने और उनकी विशेषताएं

Sitar Repertoire of Ustad Vilayat Khan