Posts

Showing posts with the label বাংলা কবিতা

যুদ্ধ - বাংলা কবিতা - রামপ্রপন্ন ভট্টাচার্য

  বোমার শব্দ রক্ত ধারা নির্মমতা পাগলপারা, পুড়ছে শহর পুড়ছে বাড়ি চলছে বেদম দখলদারি, কাঁদছে শিশু মরছে লোক দা/ঙ্গাবাজের বুধধি হোক | ধর্ম দেখে পৃথক করে মাথায় গুলি রক্ত ঝরে , আত/ঙ্কিত স্তব্ধ দেশ নিন্দা করে দেশ বিদেশ, কি পাবি তুই মানুষ মেরে যুদ্ধে জিতে যুদ্ধে হেরে | কিসের ঈর্ষা কিসের দম্ভ কিসের তোদের লম্ফো ঝম্প , জীবন শেষে গোরস্থান হয় কফিন নয় শ্মশান , ধোঁয়ায় ধুলায় মিলিয়ে যাবি যুদ্ধ করে আর কি পাবি ? © রাম প্রপন্ন ভট্টাচার্য ২২ জুন ২০২৫

নিখিল: রাম প্রপন্ন ভট্টাচার্য | বাংলা কবিতা

নিখিল ভুবন ভরলো সুরে তোমার সেতার ঝংকারে  কোমল ঋষভ আশাবরী  ললিত কেদার ভংকারে গভীর মনন অনুভবে  সুরে ভরা যন্তরে  বাজছে আলাপ বাজছে ঝালা অনুরণন অন্তরে  সস্তা চটুল গিমিক ছেড়ে  গভীরতায় মন কাড়ে রাগ রাগিণীর করুণ স্পর্শ  বন্দিশে আর বিস্তারে  আজকে যখন বেশিরভাগই  ফিউশানে তে পথ ভুলে  দেখনদারীর চমক দিতে  সেতার বাজায় হাত তুলে  কেউবা বাজায় স্বচ্ছ সেতার এপার ওপার যায় দেখা  হেমললিত আর মিশ্র গারা ইউটুবেতেই রয় একা নিখিল ভুবন ভরিয়ে দিতে  এসো আবার পথ ভুলে  মিষ্টি সুরে করুণ মীড়ে ঝালায় তানে ঝড় তুলে।  রাম প্রপন্ন ভট্টাচার্য  ২৭ জানুয়ারি ২০২৫

উত-শব

  কন্যাহারা পিতা, হৃদয়ে জ্বলে চিতা | অবিচারের মাঝে, ঢাক আর কাসর বাজে | উৎসবে নেই কসুর, সবাই যেন অসুর | সবাই পূজায় মাতে, দুর্গা তখন কাঁদে | প্রতিটি মেয়ের মাঝে, দেবীর প্রকাশ আছে | কন্যা যখন মৃতা, দেবীর পূজা বৃথা | অনাচারে পুজো, মনুষ্যত্ব কুঁজো | দেবী যখন রুষ্ট , নেত্রী হোক তুষ্ট | মেকি যে সব সাজ, নাই কো কোনো লাজ | বিজয়া শুভ হবে, বিচার হলেই তবে | © রামপ্রপন্ন ভট্টাচার্য ১৩ অক্টোবর ২০২৪, কলকাতা আর জি কর কাণ্ডের পর ২ ০ ২ ৪ দূর্গা পূজায় লেখা কবিতা

আর জি কর: রাম প্রপন্ন ভট্টাচার্য | বাংলা কবিতা

  রাতের বেলায় বন্ধ ঘরে মেয়েটি যখন পিষে মরে,  শহর বাসি ঘুমায় যখন সর্বনাশের ডাকটা তখন , শুনতে পায় যে বন্ধ ঘর  তারই নাম যে আর জি কর |  সকাল হলো হট্টগোলে হাসপাতালই মিথ্যে বলে,  খুন কে বলে আত্মহনন  ঘরের লোকের বিলাপ রোদন,  শিউরে ওঠে গ্রাম শহর  আরেকটা নয় আর জি কর  | খবর ছড়ায় আগুন বেগে  দুঃখে কাতর বেজায় রেগে , সবাই যখন খুঁজছে খুনি  শাকদিয়ে মাছ ঢাকছে শুনি,  প্রতিবাদের সমস্বর আরেকটা নয় আর জি কর | আজকে যারা সবাই চুপ শিরদাঁড়া টা নরম খুব  বুদ্ধি বিবেক শিক্ষা ভুলে ! অন্ধত্বের চশমা খুলে  দাও ডাক আজ সমস্বর  আরেকটা নয় আর জি কর | শকুনি ভীষ্ম বিদুর না থাক মোহান্ধ আর জ্ঞানীর ফারাক,  স্পষ্ট আজ জলের মতন  নীতির ওপর উথান-পতন ,   ভালো থাকুক আপন পর  আরেকটা নয় আর জি কর । © রাম প্রপন্ন ভট্টাচার্য

রাশিদ খান: রাম প্রপন্ন ভট্টাচার্য | বাংলা কবিতা

 জীবন মৃত্যু ব্যাথার ফাঁদে  সবাই যখন হাসে কাঁদে  চাওয়া পাওয়ার হিসাব ভুলে  সুরের আবেশ প্রাণটি খুলে  ললিত, যোগে গাইছে গান  আর কেউ নয় রাশিদ খান ।  নতুন জীবন, নতুন স্পর্শ   কেউ বা খুশি, কেউ বিমর্ষ  মিলন বিরহ প্রেমের ডোরে তার আবর্তে জীবন ঘোরে আলাপ গমক চকিত তান মন ছুঁয়েছেন রাশিদ খান।  জীবন পথের প্রতি বাঁকে  সুখ দুঃখ লুকিয়ে থাকে  কথায় যেটা যায়না বলা  দুঃখ চেপে এ পথ চলা  সেটাই সুরে বাঁধলো গান  গানের রাজা রাশিদ খান ।  গলার জাদু আবেগ মেজাজ  প্রতিধ্বনিত হচ্ছে সে আজ   এমন কণ্ঠ এমন দরদ  বিলম্বিত কি হোক না জলদ  জুড়িয়ে দিয়েছে মন আর প্রাণ আর কেউ নয় রাশিদ খান।  ওস্তাদ রাশিদ খানের অকাল প্রয়ানে একটি বিনম্র শ্রদ্ধার্ঘ্য - রাম প্রপন্ন ভট্টাচার্য (সেতার সাধক)  © Ramprapanna bhattacharya  অনুপ্রেরণা: পূর্ণেন্দু পত্রীর লেখা "বড়ে গোলাম"

আজ কালকার চোর: রাম প্রপন্ন ভট্টাচার্য | বাংলা কবিতা

 আজ কালকার চোর গুলো সব দলে করে  চুরি হেড চোর কেউ, কেউ বা দালাল  আধবুড়ো কেউ ছুঁড়ি  কচি ডাকাত পাকা ডাকাত ডাকাত ছোট বড়ো চোর আর ডাকাত খুঁজলে তবে সবাই হবে জড়ো মজার কথা, চোর কে চোর বললে যায় না রেগে "আমি যে চোর মানলাম ভাই ওকেও দাও না দেগে"  আমার চুরি ছোট্ট চুরি  ওদের চুরি বড়ো ছিঁচকে চোর কে ছেড়ে দিয়ে ওকেই না হয় ধরো  টাকার পাহাড় দেখতে পেলে তবেই আমি চোর সবাই যদি দেখতে না পায় বয়েই গেছে মোর  চোর ছ্যাঁচোড় এর দল গুলো সব হাত পা তুলে নাচে পয়সা প্রভাব খাটিয়ে আজ দোষ টা করেও বাঁচে  বাংলা আজও  ঘুমিয়ে আছে মরণ ঘুমের ঘোরে আজ নয় কাল জাত টা পুরো যাবে যমের দোরে © রামপ্রপন্ন ভট্টাচার্য ৫ই  মে ২০২৩

বুদ্ধিজীবী : রাম প্রপন্ন ভট্টাচার্য | বাংলা কবিতা

 বুদ্ধিজীবীর তকমা নেওয়া  সুবিধাবাদী যত, সংগীতজ্ঞ, শিল্পীকুলের করেছে যে মাথানত।  বিবেক বুদ্ধি মানবিকতা সিন্দুকেতে তুলে, যা খুশি তাই বলে চলেছে নিরপেক্ষতা ভুলে।  শিল্পীর কাজ শিল্পকর্ম রাজনীতি টা নয় রাজনীতিবিদ শিল্প বুঝলে দেশের ভালো হয়।  শিল্পকর্মে অপটুত্ব থাকতেই পারে তবে, রাজনীতি ছেড়ে সাধনা টা করো, উন্নতি টা হবে।  পাওয়া আর পাইয়ে দেওয়ার নোংরা খেলায় মেতে,   শিল্পসত্তা বিস্মৃত হয়ে রয়েছ যে হাত পেতে।  বুদ্ধিজীবী শব্দবন্ধ আজ যেন পরিহাস, সুবিধাভোগী পরজীবীকুল রাজনীতিকের দাস।  রাজনীতিবিদ রাজনীতি করো, শিল্প সবার নয়,  আঁকিবুকি কাটা, সস্তার ছড়া - হাস্যস্পদ হয়।  যেযার কর্ম যেযার ধর্ম পালন করলে তবে, বাংলা আবার ভারত বর্ষে শ্রেষ্ঠ আসন লবে।  © রামপ্রপন্ন ভট্টাচার্য  ২০ ফেব্রুয়ারী ২০২১